শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন ২৩০ জন।

গত ৭ই জুলাই ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রথমবার দুইশো’ ছাড়িয়েছিল। এনিয়ে তৃতীয় দিনের মত করোনাভাইরাসে মৃত্যু ২০০ ছাড়ালো।

নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায়ও হয়েছে নতুন হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এর আগে ৮ই জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জন শনাক্ত হয়েছিলেন।

এনিয়ে বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।

তবে গত কয়েকদিনের তুলনায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার অনুপাতে শনাক্তের হার ২৯.৬৭।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৬৬ জন মারা গেছেন খুলনা বিভাগে।

ঢাকা বিভাগে মারা গেছেন ৫৬ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুরে মারা গেছেন ২২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত মোট মারা গেছেন ১৬ হাজার ৪১৯ জন।

বাংলাদেশ সরকারের একটি গবেষণায় জানা গেছে যে এখন সংক্রমণের ৮০ শতাংশই ভারতে প্রথমে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়্যান্ট দ্বারা ঘটছে।

এমন প্রেক্ষাপটে ১লা জুলাই থেকে আরোপ করা এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে, যা ১৪ই জুলাই পর্যন্ত চলবে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office