শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

করোনা: শনাক্ত ১৩ হাজার ছাড়াল, মৃত্যু ২২০ জনের

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১২ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

আগের দিনের রেকর্ড ভেঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ১৩ হাজার ৭৬৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত আরও ২২০ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তেরর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪। আগের দিনই ওই রেকর্ড হয়েছিল। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৪ শতাংশ। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

গত এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার ডেল্টা ধরনের দাপট চলছে। এতে দৈনিক সংক্রমণ এবং করোনায় মৃত্যু বেড়েছে কয়েক গুণ। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউন চলছে। সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহনও চলাচল বন্ধ রয়েছে। আগামী ২১ জুলাই ঈদুল আজহা সামনে রেখে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যেসব দেশে সেই তালিকায় ১২তম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। আর করোনায় মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশ এখন দশম অবস্থানে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ ১১ হাজার ১১ জন। আর মৃত্যু হয়েছে ৪০ লাখ ৩১ হাজার ৭২৫ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত এবং তারপরে রয়েছে ব্রাজিল।

রোববার দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত সবচেয়ে বেশি হয়েছে ব্রাজিলে। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৫০৪ জন, আর এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৫ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে রোগী শনাক্ত হয়েছে ৪১ হাজার ৫০৬ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। ইন্দোনেশিয়ায় রোগী শনাক্ত হয়েছে ৩৬ হাজার ১৯৭ জন। তবে মৃত্যু হয়েছে ভারতের চেয়ে বেশি, ১ হাজার ৭ জনের।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office