শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

কোভিড-১৯: দেশে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

দেশে করোনায় দৈনিক মৃত্যু আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬ জনের। দেশে করোনার ডেলটা ধরনের দাপটের মধ্যে সর্বশেষ এক হাজার মানুষের মৃত্যু হয়েছে মাত্র ৫ দিনে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। ওই সময় করোনা শনাক্ত হয়েছিল ৬ হাজার ৩৬৪ জনের। রোগী শনাক্তের হার ছিল ৩১ দশমিক ০৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪১ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৬ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও প্রায় দুই মাস ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়।

২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল থাকার পর গতকাল শুক্রবার থেকে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।

করোনা পরিস্থিতির অবনতিতে বিশ্বে যেসব দেশে করোনায় দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে, সেই তালিকায় দ্বাদশ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ১ হাজার ৫৬৬ জন। আর সবচেয়ে রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে ৫৪ হাজার ৫১৭ জন। এ সময় ইন্দোনেশিয়ায় রোগী শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৭১ জন। আর ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৪ জনের।

শুক্রবার পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ২২ লাখ ৮৪ হাজার ২০৭ জন। আর মৃত্যু হয়েছে ৪১ লাখ ৩৬ হাজার ৫১৮ জনের। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর তালিকায় ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকলেও রোগী শনাক্তের দিক দিয়ে দেশটির অবস্থান তৃতীয়। আর রোগী শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office