শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

কোভিড-১৯: সারাদেশে মৃত্যু ২২৬ , শনাক্ত ১২২৩৬

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। সর্বশেষ ১১ দিনের মধ্যে শনাক্তের এই হার সর্বনিম্ন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিলেন ১২ হাজার ৩৮৩ জন। ওই সময় মৃত্যু হয়েছিল ২১০ জনের। রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৪ শতাংশ।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৭৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫২ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪২ জন, রাজশাহীতে ২৪ জন এবং রংপুর বিভাগে ১৩ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও মাসখানেকের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। দেশে করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ এবং করোনায় মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউন চলছে। সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহনও চলাচল বন্ধ রয়েছে। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়েছে।

তবে এমন এক সময়ে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যখন দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যেসব দেশে, সেই তালিকায় গতকাল দ্বাদশ অবস্থানে ছিল বাংলাদেশ (১৪ জুলাই পর্যন্ত হালনাগাদ)। করোনায় মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দশম স্থানে। বিশ্বজুড়ে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যেসব দেশে, সেই তালিকায় অষ্টম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। করোনায় দৈনিক মৃত্যুর দিক দিয়েও বাংলাদেশ এখন এই অবস্থানে। বিশ্বজুড়ে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৭৯৮ জন। আর মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪৯ হাজার ৩৭২ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর তালিকায় ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকলেও শনাক্তের দিক দিয়ে দেশটির অবস্থান তৃতীয়এবং তারপরে রয়েছে ভারত।

বুধবার দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৭৯২ জন, আর এ সময় মৃত্যু হয়েছে ৬২৬ জনের। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে, ৩৬ হাজার ২১৬ জন। শনাক্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়া। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে ২৩ হাজার ৮২৭ জন রোগী শনাক্ত হয়েছে।

অপরদিকে মৃত্যুর তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে রাশিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী (বুধবার পর্যন্ত হালনাগাদ) দেশটিতে ৭৮৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। অপরদিকে ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৭৪৫ জনের। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩৩ মারা যাওয়া দক্ষিণ আফ্রিকা রয়েছে তৃতীয় অবস্থানে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office