শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

চীনের ল্যাবরেটরিগুলো আরও পরিদর্শন করতে চায় ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল সন্ধানে চীনে আরও গবেষণা এবং ল্যাবরেটরিগুলো পরিদর্শন করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছরের শুরুতে করোনার উৎপত্তিস্থল খুঁজতে চীনে প্রথম ধাপে তদন্ত করে সংস্থাটি। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে তদন্তকাজ সে সময় থমকে যায়। খবর এএফপির।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস চীনে দ্বিতীয় ধাপে তদন্ত নিয়ে সংস্থাটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তিনি পরের ধাপে তদন্তে পাঁচটি বিষয় অগ্রাধিকার দেওয়া প্রস্তাব করেন।

গতকালের বৈঠকে গেব্রেয়াসুস বক্তব্যের একটি অনুলিপি প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেখানে তদন্তে অগ্রাধিকারের প্রস্তাব পাওয়া বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেগুলোর মধ্যে বলা হয়েছে, ২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এই এলাকার সংশ্লিষ্ট ল্যাবরেটরি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে হবে। তদন্তে এসব এলাকাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উহান ও এর আশপাশের পশুপাখির বাজারগুলোয় গবেষণা চালাতে বলা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে উহানে চার সপ্তাহ অবস্থান করে ডব্লিউএইচওর একটি তদন্তকারী দল। পরে মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে অন্য পশুপাখির মাধ্যমে মানুষের শরীরে এসেছে। উহানের কোনো ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করে আসছিলেন অনেক বিশেষজ্ঞ। ওই ধারণা একেবারেই ‘অসম্ভব’ বলে প্রতিবেদনে উল্লেখ করে তদন্তকারী দল। তাদের ওই মন্তব্য মানতে পারেননি যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের বিজ্ঞানী ও গবেষকেরা।

তবে উহানের ল্যাবরেটরি থেকে করোনা ছড়িয়ে পড়ার তত্ত্বকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দেয় চীন। বিষয়টির রাজনৈতিকীকরণ করা হলে তদন্তকাজ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করে দেশটি।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office