শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ট্রফি জিতে কত টাকা পেল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কোপা আমেরিকার শিরোপা জিতে লিওনেল মেসি ও সতীর্থদের উল্লাস। ছবি - এএফপি

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে দেশের হয়ে প্রথম শিরোপা জিতলেন লিওনেল মেসি। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানায় সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জেতে আর্জেন্টিনা।

আগে থেকেই জানা ছিল, চ্যাম্পিয়ন হোক বা না হোক, ব্যক্তিগত সেরা দুটি অর্জন হাতে উঠতে যাচ্ছে লিওনেল মেসিরই। ফাইনালসহ মোট ৭টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫টিতেই ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন ৫টি। তার নিকটে থাকা লাওতারো মার্টিনেজ ফাইনালে গোল পাননি।

সুতরাং, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠলো মেসির হাতে।

সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। সাত ম্যাচের চারটিতেই জাল অক্ষত রেখে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন মার্তিনেজ।

ফাইনালের ম্যাচসেরার পুরস্কারটা পেলেন ফাইনালের একমাত্র স্কোরার আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। ২২ মিনিটে দি পলের চোখধাঁধানো পাস ধরে গোল করেন ডি মারিয়া।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর অঙ্কটা দাঁড়ায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে পেরুকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা।

এ দিকে চতুর্থ দল হিসেবে পেরু পেয়েছে ২১ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো (ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি) পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office