শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

দেশে কঠোর লকডাউনের প্রথম দিন

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লকডাউনের প্রথম দিন ফাঁকা রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সেতু। ঢাকা, ১ জুলাই।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে । সকাল থেকে রাজধানীসহ সারা দেশের ব্যস্ত সড়কগুলো অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা। রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও প্রধান সড়কগুলোয় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। প্রায় রাস্তাতেই চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল

lockdown 2

ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছেন জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। ইকুরিয়া, কেরানীগঞ্জ, ১ জুলাই।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রথম দিনে নগরের বিভিন্ন মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এ সময় বিনা কারণে বের হওয়া মানুষকে ২০ মিনিট দাঁড় করিয়ে রাখে পুলিশ। আজ দুপুর ১২টায় নগরের নিউমার্কেট মোড়ে।

lockdown 3

ঢাকা নিউমার্কেট মোড়। ছবি সংগৃহীত

করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিতকরণে রাজধানীর শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। ঢাকা, ১ জুলাই।

lockdown 4

করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিতকরণে রাজধানীর শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। ঢাকা, ১ জুলাই।

 

lockdown 5

সারা দেশে লকডাউনে অপ্রয়োজনে যাঁরা বাসা থেকে বের হয়েছেন, তাঁদের ঢাকা-মাওয়া মহাসড়কে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে। মাওয়া, ১ জুলাই।

 

lockdown 6

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। যানবাহন ও মানুষের চলাচল একেবারেই কম। বৃষ্টি উপেক্ষা করে চেকপোস্টে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। সকালে ফরিদপুরের গোয়ালচামট ভাঙা রাস্তার মোড়ে।

 

lockdown 7

বিভিন্ন যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকা, ১ জুলাই।

 

lockdown 9

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই চালকের হেলমেট না থাকায় তাঁকে অর্থদণ্ড করেন। 

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই চালকের হেলমেট না থাকায় তাঁকে অর্থদণ্ড করেন।

lockdown 10
সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন সিলেট নগরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর ছিল। কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে ছিল সেনাবাহিনী। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সেনাসদস্যরা। ছবিটি নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে সকালে তোলা।

 

 

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office