শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালের বেডে কুকুর, ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড খানপুর ৩০০ শয্যা হাসপাতালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে একটি কুকুর বসে আছে।

রবিবার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ভেতরে কীভাবে কুকুর প্রবেশ করতে পারে, করোনা ডেডিকেটেড হাসপাতালের এমন সিকিউরিটি ব্যবস্থা কেন, এমন সব প্রশ্নের পাশাপাশি ব্যাঙ্গ বিদ্রুপে মেতে উঠেছে নেটজনতা।
এ বিষয়ে ৩০০ শয্যা হাসপাতালের পরিচালক আবুল বাশার জানান, করোনা হাসপাতালের ভেতর এমনটা হওয়ার কথা না। আমি আপনার কাছে এটা প্রথম শুনলাম। অন্য কোনো বিষয় থাকতে পারে। তবে তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি যথাযথ পদক্ষেপ প্রহণ করব। সবাইকে সতর্ক হতে বলব।

ছবিটি আপনার হোয়াটস অ্যাপে পাঠাই এ কথা বললে তিনি বলেন, না দরকার নেই।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই হাসপাতালের করােনা ইউনিটে কুকুরের অবস্থান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন সেই সময়কার হাসপাতাল সুপার গৌতম রায়।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office