শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় ফেরির মাস্টার পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আবদুর রহমান

পদ্মা সেতুর একটি পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আবদুর রহমানকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

শনিবার (২৪ জুলাই) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, গতকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে রো রো ফেরি শাহ্ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা অর্ধশত যাত্রী আহত হয়।

এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কি না এইসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে শিবচর থানায় শুক্রবার সন্ধ্যায় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।
জিডিতে আব্দুল কাদের জানান, পিলারের সঙ্গে এর আগেও ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আগেপরে লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিটিসি কর্তৃপক্ষকে জানানো হয়। অথচ এরপরেও এমন ঘটনা আবার ঘটলো। শুক্রবারের ঘটনা ফেরির যাত্রীদের প্রাণহানি ও বড় দুর্ঘটনা ঘটে যেত পারতো। এছাড়াও পদ্মা সেতুর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন মুঠোফোনে বলেন, থানায় ডিডি হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office