শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টারকে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক:   |   শুক্রবার, ২৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পদ্মা সেতুর একটি পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌ রুটে চলাচলরত ফেরি শাহ্ জালালের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের কথা জানানো হয়। এ ছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি আজ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এই ঘটনা ঘটে। রো রো ফেরি শাহ্ জালাল মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট যাচ্ছিল। পথে পদ্মা সেতুর একটি পিলারে ফেরিটি ধাক্কা খায়।

ফেরি শাহ্ জালালের সাময়িক বরখাস্ত হওয়া মাস্টার আবদুর রহমানের ভাষ্য, নদীর মধ্যে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের কাছে এলে ফেরির বৈদ্যুতিক সার্কিট পড়ে যায়। এতে স্টেয়ারিংও বন্ধ হয়ে যায়। নদীর প্রবল স্রোতে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটিতে ফেরিটির ধাক্কা লাগে। পরে ফেরিটি শিমুলিয়া ঘাটে আনা হয়।

এ ঘটনায় ফেরির অন্তত ২৫ যাত্রী ও স্টাফ আহত হয়েছেন। ফেরি শাহ্ জালালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুর যে পিলারে ফেরিটি ধাক্কা খেয়েছে, তার কোনো ক্ষতি হয়েছে কি না, তা তাঁরা এখনো জানেন না। সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পদ্মা সেতুর ১৬ নম্বর একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office