অনলাইন ডেস্ক: | রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট | ১৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য রোববার সন্ধ্যায় এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।