শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে, নবম শ্রেণির ছাত্র খুন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাজী গোলাম রসুলছবি: সংগৃহীত

মাগুরায় মোবাইলে পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে ছয়জনের নাম উল্লেখ করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা।

নিহত ছাত্রের নাম কাজী গোলাম রসুল (১৬)। সে বেরইল পলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে ও গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে গোলাম রসুল স্থানীয় বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। বেরইল পলিতা দক্ষিণপাড়ার সড়কে আসামাত্র কয়েক যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে আহত অবস্থায় গোলাম রসুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই কিশোরের মৃত্যু হয়। তিনি জানান, বুকের মধ্যে ধারালো কিছু দিয়ে আঘাত করার পর প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা চা–বিক্রেতা কাজী রওনক হোসেনের অভিযোগ, একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মুঠোফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এ ঘটনায় এলাকার ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন কাজী রওনক হোসেন।

অভিযোগের বিষয়ে জানতে দশম শ্রেণির ওই ছাত্রের বাবার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, মুঠোফোনে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলাকে কেন্দ্র করে হওয়া বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছয় আসামির নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের বাবা। তবে এখনো এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office