শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ফেসবুকের বিকল্প তৈরি হচ্ছে দেশে: আইসিটি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জুনাইদ আহ্‌মেদ

দেশে ফেসবুকের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে নির্মাণাধীন প্ল্যাটফর্মটির নাম দেওয়া হচ্ছে ‘যোগাযোগ’। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তথ্য-উপাত্ত ও যোগাযোগের জন্য নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যোক্তাদের বিদেশনির্ভর হতে হবে না।

ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাসের দ্বিতীয় সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আজ শনিবার এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

আইসিটি বিভাগের উদ্যোগে ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্ম জুমের বিকল্প ‘বৈঠক’ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপের কথাও উল্লেখ করেন তিনি।

 

কেবল ফেসবুক বা জুমের বিকল্প নয়, জুনাইদ আহমেদ বলেন, নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্ট্রিমিংসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন তিনি।

নতুন প্ল্যাটফর্মটি ব্যবহার করে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম উপকৃত হবে বলে অনুষ্ঠানে জানান আইসিটি প্রতিমন্ত্রী। ঝুঁকি নেওয়ার সাহস থাকাই উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। সে সঙ্গে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ এবং উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু ও সভাপতি নাসিমা আক্তার যুক্ত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office