শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে উপহাস করে মারা গেলেন করোনায়

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনার সংক্রমণ রোধে বিশ্বজুড়ে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে টিকা। অথচ টিকা নিয়ে দেশে দেশে অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি। অনেকেই টিকার কার্যকারিতা ও গুরুত্ব নিয়ে কটাক্ষ করেন, করেন হাস্যরস। তেমনই একজন যুক্তরাষ্ট্রের স্টিফেন হারমন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই করোনার টিকা নিয়ে নানা ধরনের কটাক্ষ ও হাস্যরস করে পোস্ট দেওয়ার জন্য পরিচিতি পেয়েছিলেন তিনি। কিন্তু সেই ব্যক্তিই মাসখানেক করোনার বিরুদ্ধে লড়ে হার মেনেছেন। মৃত্যু হয়েছে স্টিফেনের।

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টিফেন হারমন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ছিলেন। ৩৪ বছর বয়সী স্টিফেন সেখানকার হিলসং মেগাচার্চের সদস্য। এই ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা করোনার টিকা নেওয়ার বিপক্ষে।

ধর্মীয় বিশ্বাস থেকে টিকাবিরোধীদের মধ্যে পরিচিত মুখ ছিলেন স্টিফেন। টিকা না নেওয়ার জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছিলেন। গত জুনে তিনি টুইট করেছিলেন, ‘শুধু টিকাই নয়, আমার আরও ৯৯টি সমস্যা রয়েছে।’

টিকাবিরোধী স্টিফেন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফুসফুস সংক্রমিত হয়েছিল তাঁর, নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত বুধবার হার মেনেছেন তিনি। ওই দিন লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান স্টিফেন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের ছবি হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন স্টিফেন। দোয়া ও শুভকামনা চেয়েছিলেন অনুসারীদের কাছে। মারা যাওয়ার দিনেও সবশেষ টুইটে তিনি লেখেন, ‘জানি না কখন উঠে দাাঁড়াতে পারব। দোয়া করবেন।’

অসুস্থ হওয়ার পরও বদলায়নি স্টিফেনের মনোভাব। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি বলতেন, তাঁর ধর্মবিশ্বাস তাঁকে করোনা থেকে সুরক্ষা দেবে। এ জন্য টিকার কোনো প্রয়োজন নেই।

হিলসং ধর্মীয় গোষ্ঠীর ব্রায়ান হিউস্টন গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে স্টিফেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমাদের প্রিয় বন্ধু স্টিফেন করোনায় মারা গেছেন। এটা হৃদয়বিদারক!’

ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ বাড়তির দিকে রয়েছে। এর মধ্যে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের বেশির ভাগই করোনার টিকা নেননি। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড–১৯ শনাক্ত হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনায় ৬ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত ও মৃত্যু—দুটি তালিকাতেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office