শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

শ্রীমঙ্গলে আলো ছড়াচ্ছেন কটিয়াদীর সন্তান ইউএনও নজরুল ইসলাম

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।    |   সোমবার, ২৬ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

অদম্য ইচ্ছাশক্তি ও অক্লান্ত পরিশ্রম আর মানুষকে ভালবাসা দিয়ে শ্রীমঙ্গলে আলো ছড়াচ্ছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার পদে যোগ দেন। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় জন্ম নেয়া নজরুল ইসলাম ১৯৯৮ সালে চাতল বাগহাটা স্কুল ও কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ২০০০ সালে মনোহরদী উপজেলার খিদিরপুর কলেজ থেকে স্টার মার্কস পেয়ে এইচএসসি পাস করেন। ২০০৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং ২০০৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে ৩১তম প্রশাসন ক্যাডারে নোয়াখালীতে সহকারী কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এসিল্যান্ড এবং ২০১৮ সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আদিবাসি অধ্যুষিত শ্রীমঙ্গলে খাসি, গারো, মান্দী, পাঙন, মৈতি, মনিপুরী ও সাদ্রী গোষ্ঠীসহ শতাধিক ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীর বসবাস। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। ইতিমধ্যে অনেক ভাষা হারিয়েও গেছে। শ্রীমঙ্গলের ক্ষুদ্র এসব জাতিগোষ্ঠীর হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণে প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি নানা উদ্যোগ গ্রহন করেন। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ওইসব জাতিগোষ্ঠীর ভাষা সম্বলিত নানা পুস্তিকা সংগ্রহ ও পড়ার উপযোগী করে প্রকাশের ব্যবস্থা করেন। পরে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি বেসরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ করে দিতে এসব বই উপহার দেন। এভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করে সুবিধাবঞ্চিত পাহাড়ী জনপদে আলো ছড়িয়ে দেন।
এ বছর দেশে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার আলোচিত আশ্রায়ন প্রকল্প চালু হয়। শ্রীমঙ্গলে এই আশ্রায়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করায় তিনি প্রধানমন্ত্রীসহ দেশবাসীর নজরে আসেন। এখানকার আশ্রায়ন প্রকল্পের মজবুত অবকাঠামো সারাদেশের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তার নেতৃত্ব ও সঠিক ব্যবস্থাপনা প্রশংসিত হয়।
করোনা মোকাবেলায় সংক্রমণ বিধি পরিপালন, মানুষকে ঘরে রাখা, সামাজিক দূরত্ব, মাস্ক পড়া থেকে শুরু করে কর্মহীন ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তায় মাঠ পর্যায়ে নানামূখী পদক্ষেপ গ্রহন করেন। নজরুল ইসলাম চলতি ২০২১ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন।
নজরুল ইসলামের বাবা মো. হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা। মা আম্বিয়া বেগম ২০১৬ সালে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে দুই ভাই মো. মাহবুবুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান স্কুল শিক্ষক। আরেক ভাই মো. জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকা এবং স্ত্রী রোজিনা খান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কনিষ্ঠ ভাই আনিসুর রহমান উজ্জ্বল কিশোরগঞ্জে আইন পেশায় নিয়োজিত। ৫ বোনের মধ্যে একজনের স্বামী স্বাস্থ্য বিভাগ ও অপরজনের স্বামী সেনাবাহিনীর মেজর। ৩ বোন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত । নজরুল ইসলামের স্ত্রী খালেদা ইয়াসমিন অনি পেশায় একজন চিকিৎসক ।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office