শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইভী ও তৈমুরকে ইসির শোকজ

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের শোকজ নোটিশ দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

সেলিনা হায়াৎ আইভীকে করা শোকজে বলা হয়েছে, ‘নির্বাচনী বিধিমালা অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আপনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিজয় সমাবেশের নামে সরকারদলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস, মির্জা আজমসহ অন্যান্য নেতা সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা করেছেন বলে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সিটি নির্বাচন বিধিমালা–২০১৬ লঙ্ঘনে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত হওয়াসহ ৩২ বিধি অনুসারে কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা ৩০ ডিসেম্বরের মধ্যে দাখিলের জন্য অনুরোধ করা হলো।’

এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমকেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘প্রতীক বরাদ্দের পূর্বে প্রচার-প্রচারণা চালানো যাবে না মর্মে নির্বাচনী বিধিমালায় উল্লেখ আছে। আপনি মেয়র পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মিছিল, সমাবেশ, পথসভা, ভোট প্রার্থনাসহ মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন এবং ভোট প্রার্থনা করছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সিটি নির্বাচন বিধিমালা–২০১৬ লঙ্ঘনে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত হওয়াসহ ৩২ বিধি অনুসারে কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা ৩০ ডিসেম্বরের মধ্যে দাখিলের জন্য অনুরোধ করা হলো।’

মাহফুজা আক্তার বলেন, দুই মেয়র প্রার্থীকে শোকজ করা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে তাঁদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office