বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আবারও রক্তক্ষরণ হচ্ছে খালেদা জিয়ার: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও রক্তক্ষরণ হচ্ছে খালেদা জিয়ার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির চেয়ারপারসন খালদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন। আবারও তাঁর রক্তক্ষরণ হচ্ছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কারণ, তাঁর লিভার সিরোসিস এখন যে পর্যায়ে আছে, সেই পর্যায়ের উন্নত চিকিৎসা দেশে নেই। চিকিৎসকেরা এ কথা বলছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকেরা বলছেন, অবিলম্বে তাঁকে (খালেদা জিয়া) যেন উন্নত চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সরকার প্রথম থেকেই পুরোপুরিভাবে এ বিষয়টাতে একটা নেতিবাচক অবস্থান নিয়েছে, খালেদার চিকিৎসার ব্যবস্থা করছে না। তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন। এ কয়েক বছরে কারাগারে ও পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থাকা অবস্থায় তাঁর কোনো চিকিৎসা হয়নি। ফলে ২৬ দিন ধরে তিনি আইসিইউতে।

বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়া যখন কেন্দ্রীয় কারাগারে ছিলেন, তখন তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। বারবার বলার পরে চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডও খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করেনি। পরে ব্যক্তিগত চিকিৎসকেরা যখন সেখানে যান এবং তাঁদের সুপারিশক্রমে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। যতক্ষণে হাসপাতালে আনা হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর কারণ একটাই। খালেদা জিয়া হচ্ছেন একমাত্র রাজনীতিবিদ, যিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বর পক্ষে কথা বলেন। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বর জন্য জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। তিনি একমাত্র রাজনীতিবিদ, যিনি গণতন্ত্রের জন্য তাঁর সমস্ত জীবন বিলিয়ে দিয়েছেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. সেলিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, মো. শামীমুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও–এর সভাপতি মো. রকিবুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office