বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ: ফখরুল

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ: ফখরুল

ছবি: কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, আজকে এমন একটি সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে, যারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৭০ বছর আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জব্বার, বরকতসহ আরও অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই।

মির্জা ফখরুল বলেন, ‘৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা। এ চেতনা ছিল মুক্ত সমাজব্যবস্থার। সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে বহু দূরদেশে অবস্থান করছেন। অগণিত মানুষ আজকে মামলায় পড়ে আছেন। এ রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, এ পরিস্থিতি থেকে রেহাই পেতে তাঁরা ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে একটা গণ-অভ্যুত্থান সৃষ্টি করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office