শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

উচ্চবিত্ত ছাড়া দেশে আর কেউ ভালো নেই : জিএম কাদের

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

দ্রব্যমূল্যের কারণে উচ্চবিত্ত ছাড়া আর কেই ভালো নাই বলে দাবি করেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা এ কথা বলেন।

তিনি বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বহির্বিশ্বে কিছু জিনিসের দাম বাড়লেও তার প্রভাব আমাদের দেশের বাজারে পড়ার কথা নয়। মানুষের গড় আয় বাড়লেও সব ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। বেকারত্বও বাড়ছে।
জিএম কাদের বলেন, উন্নয়নের নামে রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য করে ফেলা হচ্ছে। অপরিকল্পিতভাবে উন্নয়নের কাজ করার কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তিকে পুঁজি করে কিছু সুবিধাভোগী মানুষ দুর্নীতি করে এই মেগা প্রজেক্ট থেকে সুবিধা নিচ্ছে।

এ সময় তিনি সড়ক দুর্ঘটনা, শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেন। সমন্বয়হীন এই উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার মত অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office