শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

কেরানীগঞ্জে টিসিবির পণ্য দোকানে বিক্রি করতে এসে ধরা পড়ল দুজন

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কেরানীগঞ্জে টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করতে এসে ধরা পড়েছেন দুই ব্যক্তি। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে

সাশ্রয়ী মূল্যে বরাদ্দকৃত টিসিবির পণ্য রাতের আঁধারে একটি মুদি দোকানে বিক্রি করতে এসে ধরা পড়েছেন দুই ব্যক্তি। তাঁদের কাছ থেকে ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি জব্দ করা হয়। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মুদিদোকানের মালিককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুই ব্যক্তির নাম আবদুল কাইয়ুম (৩৩) ও আশরাফ আলী (৩০)। তাঁদের মধ্যে আবদুল কাইয়ুম মালবাহী পিকআপ ভ্যানের চালক ও আশরাফ আলী তাঁর সহযোগী। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জের বেলনা এলাকায় মুদিদোকানি মো. এরশাদকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পিকআপ ভ্যানের চালক আবদুল কাইয়ুম বলেন, ‘আমরা বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে রোহিতপুর বাজার এলাকায় পণ্য পৌঁছে দিতে এসেছি। বাস্তা ইউনিয়নের টিসিবির ডিলার নেওয়াজ আলী আমাদের বলেছেন, রোহিতপুর বাজার এলাকার এরশাদের দোকানে মালগুলো পৌঁছে দিতে। আমি সে অনুযায়ী কাজ করেছি। এগুলো কিসের পণ্য সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। এখানে এসে এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, এগুলো টিসিবির পণ্য।’

গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে
প্রত্যক্ষদর্শী ও রোহিতপুর বাজারের মুদিদোকানি সৈয়দ আলী জানান, ‘বুধবার রাত ৯টার দিকে বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে সন্দেহজনকভাবে কিছু মাল দ্রুত একটি দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তাঁদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। একপর্যায়ে সেখানে গিয়ে দেখি সেগুলো টিসিবির পণ্য। পরে এলাকাবাসীর সাহায্যে তাঁদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে আটক করে। এ সময় যাঁর দোকানের উদ্দেশ্যে টিসিবির পণ্য এসেছে, সেই মুদিদোকানি এরশাদ স্টোরের মালিক মো. এরশাদ কৌশলে পালিয়ে যান।’

এ বিষয়ে বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী বলেন, ‘গত মঙ্গলবার আমার ইউনিয়নের দুজন পরিবেশকের মাধ্যমে তিন শতাধিক টিসিবির কার্ডধারীকে দুই লিটার তেল, দুই কেজি ডাল, চিনি ও ছোলা দেওয়ার কথা ছিল। পরে বুধবার রাতে জানতে পারি, রোহিতপুর বাজার এলাকা থেকে টিসিবির পণ্যসহ হাতেনাতে পরিবেশক নেওয়াজের লোকজনকে আটক করা হয়েছে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ‘এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবদুল কাইয়ুম, আশরাফ আলী ও মো. এরশাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় টিসিবির ডিলার নেওয়াজসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office