বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আ.লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আ.লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

আওয়ামী লীগের ‘অপকর্ম’ বিশ্ববাসীর কাছে প্রকাশিত হওয়ায় তারা এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মতিঝিলের একটি হোটেলে এ সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জিজ্ঞেস করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করেছেন। তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি আমাদের সাহায্য করুন বিএনপিকে আনার জন্য। অথচ এই লোকগুলোই সারাক্ষণ কথা বলতে থাকে আমরা বিদেশিদের সাহায্য নিয়ে কাজ করি।’

র‌্যাবের ওপর মার্কিন নিধেষাজ্ঞা ও আওয়ামী লীগের ‘অপকর্মগুলো’ বিশ্ববাসীর কাছে প্রকাশ হওয়ায় তারাই এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন দলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বায়ুদূষণ, পানিদূষণ, শব্দদূষণ, নদীদূষণ অপরিকল্পিত নগরায়ণ ও খাদ্যে ভেজালের মতো বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি সিস্টেমের একটি অংশে পরিণত হয়েছে। ৪০ শতাংশের বেশি সেবাগ্রহীতা বিভিন্নভাবে এই দুর্নীতির শিকার।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office