শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

থ্যালাসেমিয়া বাহকের নাম এনআইডিতে যুক্ত করতে আইনি নোটিশ

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

থ্যালাসেমিয়া বাহকের নাম জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) যুক্ত করার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও বিএমডিসি কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা এ নোটিশের জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, একজন থ্যালাসেমিয়া বাহক অন্য থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করলে তাদের সন্তান এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে যদি বিয়ে হয়েই যায় কিংবা স্বামী-স্ত্রী দুজনই থ্যালাসেমিয়া বহন করে তাহলে সন্তান গর্ভে আসার ৮ থেকে ১৪ সপ্তাহের মধ্যে কোরিওনিক ভিলাস স্যাম্পল বা এমনিওসেন্টেসিস করে বাচ্চার অবস্থা জানা সম্ভব।
নোটিশে আরও বলা হয়, বিয়ের আগেই রক্ত পরীক্ষার মাধ্যমে প্রত্যেককে জানতে হবে তারা থ্যালাসেমিয়া বাহক কি না। দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলেই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office