শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

মাদ্রাসায় দৃশ্যমান স্থানে বাংলায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ

শিক্ষা ডেস্ক   |   বুধবার, ১৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভবনে দৃশ্যমান স্থানে নাম ও ঠিকানাসহ বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। বুধবার (১৮ মে) অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমীনের সই করা অফিস আদেশ জারি করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

অধিদফতরের অফিস আদেশে বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে স্থাপিত বেশিরভাগ মাদ্রাসার মূল ভবনে মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত কোনও সাইনবোর্ড স্থাপন করা হয় না। এছাড়া বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ডও স্থাপন করা হয় না। ফলে পরিদর্শনকালে কিংবা দাফতরিক প্রয়োজনে মাদ্রাসার সঠিক অবস্থান চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে পড়ে।’

অফিস আদেশে আরও বলা হয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের দিকনির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও বেশিরভাগ মাদ্রাসার ক্ষেত্রে তা দেখা যায় না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে। উপরন্তু, দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হলে মাদ্রাসার প্রচার ও পরিচিতির জন্য সহায়ক হয়।’

‘দেশের সব কামিল, ফাজিল, আলিম, দাখিল ও এবতেদায়ি মাদ্রাসার মূল ভবন ও প্রবেশপথে নাম- ঠিকানা সংবলিত সাইনবোর্ড এবং বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ বাংলায় মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের জন্য অনুরোধ করা হলো।’

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office