শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ০৭ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

খুলনা জেলা প্রশাসনের আশ্বাসে খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার রোববার বিকেলে তার কার্যালয়ে জ্বালানি তেল ব্যবসায়ীদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সেই বৈঠকে জ্বালানি তেল ব্যবসায়ীরা ডিলার কমিশন ও ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির দাবি জানান। জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জ্বালানি তেল ব্যবসায়ীরা ধর্মঘট স্থগিত ঘোষণা ঘোষণা করেন।

রোববার ভোর ৬টা থেকে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ করেছিল বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এবং বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office