শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ধর্মঘট অব্যাহত, প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণা চান চা-শ্রমিকরা

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা-বাগানসহ লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগানের সাধারণ শ্রমিকরা ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন। মঙ্গলবার সকালে ওই ২৪ চা বাগানে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন। তারা সমাবেশে মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণার দাবি করেন।

সুরমা চা বাগানের সমাবেশে শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, ‘চা-শ্রমিকরা বঙ্গবন্ধুকে ভালবাসেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ শ্রমিকের আস্থা ও বিশ্বাস রয়েছে। সাধারণ শ্রমিকদের প্রত্যাশা- চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী অবশ্যই মঙ্গলজনক পদক্ষেপ নেবেন। তাই সাধারণ চা-শ্রমিকরা প্রধানমন্ত্রীর ঘোষণা পেলেই কাজে যোগ দেবেন। এর আগে কোনো অবস্থাতেই অন্য কারও কথায় শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করবেন না।’

চা-শ্রমিক নেতা সুকুমার পানতাঁতী বলেন, ‘চা শ্রমিকরা ১২০ টাকা মজুরিতে এখন কাজ করতে রাজি না। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সাধারণ শ্রমিকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করেছেন। তাই সরকারের উচিত মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে চা বাগানের চলমান সংকট নিরসন করা। ১৪ দিন ধরে ধর্মঘট চলমান থাকায় চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ আরও বাড়ছে।’

লস্করপুর ভ্যালির সাবেক সভাপতি অবিরত বাক্তি বলেন, ‘শ্রমিক নেতাদের ব্যর্থ নেতৃত্বের কারণে শ্রমিকদের সংকট আরও ঘনিভূত হয়েছে। তাই সরকারের প্রতি চা-শ্রমিকদের পক্ষে আমাদের দাবি হচ্ছে- দ্রুততম সময়ের মধ্যে চলমান সংকট সমাধান করা। এতে চা-শ্রমিক, চা-শিল্প সহ সবার জন্য মঙ্গল হবে। অন্যথায় চা-শিল্প ও চা-শ্রমিক আরও সংকটের মধ্যে পড়বে।’

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office