শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

মামলার হুমকির পর ক্ষমা চাইলেন ছাত্রলীগ কর্মীরা

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার দুই নেতাকে মারধর করে অবশেষে ক্ষমা চেয়েছে ছাত্রলীগের একদল কর্মী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে তাঁরা ক্ষমা চান। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়ার পরপরই তাঁরা নমনীয় হন। এ সময় ছাত্র অধিকার পরিষদ এবং মানবাধিকারবিষয়ক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের’ (স্যাট) নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গত শুক্রবার ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ছাত্র অধিকারের ঢাবি শাখার দপ্তর সম্পাদক আইন বিভাগের শিক্ষার্থী সালেহউদ্দিন সিফাত ও অর্থ সম্পাদক আহনাফ সাঈদ খানকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।

মারধরে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজিল তুষার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হেদায়েত উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইত্তেজা হোসেন রাকিব, পপুলেশন সায়েন্সেস বিভাগের আব্দুল্লাহ আল মাসুরুর রুদ্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুমন আলী ও রোকনুজ্জামান রোকন।

অভিযুক্তদের পক্ষে ইত্তেজা বলেন, ‘আমাদের এক বন্ধুকে মারধর করার ভুল তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাদের আঘাত করে বসি। এর দায় সম্পূর্ণ আমাদের, ছাত্রলীগের নয়। ছাত্রলীগ থেকে আমাদের (মারধরের) আদেশ করা হয়নি।’
স্যাটের প্রতিনিধি আনাস ইবনে মুনির বলেন, এ ঘটনায় তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অভিযুক্তরা সমঝোতায় আসতে চেয়েছেন। তাঁরা এটি নিয়ে অনুতপ্ত। তাই তাঁরা মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকল। তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়েছে। আশা করছি, ভবিষ্যতে কোনো ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর ওপর নির্যাতন করবে না। আমরা চাই, ক্যাম্পাসে সব শিক্ষার্থীর সহঅবস্থান নিশ্চিত হোক।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office