বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মির্জা ফখরুল বক্তৃতা দিয়ে দল টিকিয়ে রেখেছেন

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মির্জা ফখরুল বক্তৃতা দিয়ে দল টিকিয়ে রেখেছেন

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। এই ১৪ বছর ধরে বিএনপির মহাসচিবের মুখ থেকে একটাই কথা শুনি। তবে আমি ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই, তিনি বক্তৃতা দিয়ে, প্রেস ব্রিফ করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তাদের আর কোনো কাজ নেই।’

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ‘ফখরুল বলেছেন, আমরা নাকি যে কোনো সময় বিদায় নেব। কিন্তু, তা এতো সহজ? বার বার আমাদের দ্বারা বিদায় নিয়েছে বিএনপি।’

এসময় তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। শক্তিশালী করতে হবে দলকে। মনে রাখবেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে আমরা শক্তিশালী হলে কেউ কিছুই করতে পারবে না।’

বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, শ্রমিক লীগের মো. ফারুক, স্বেচ্ছাসেক লীগ জেলা সভাপতি আবু ছায়েম, স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ, কৃষকলীগ সভাপতি মামুন আল রশিদ, তাঁতী লীগ সভাপতি এনামুল হক ফরমান, মৎস্যলীগ আহ্বায়ক মো. হাছান খান সহ অন্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office