শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

চট্টগ্রামকে হারিয়ে টানা সপ্তম জয় কুমিল্লার

খেলাধূলা ডেস্ক   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের হয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি কুমিল্লার টানা সপ্তম জয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। রানের খাতা খোলার আগেই ফেরেন মারুফ, খাজা নাফে ফেরেন দুই রান করে। তৃতীয় উইকেট জুটিতে আফিফ-উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। দুজনে জুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ।

শুভাগত ১২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। আউট হন আফিফও। সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান তোলেন তিনি।

শেষদিকে রাসুলি ৯ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে চট্টগ্রামকে ভালো সংগ্রহ এনে দেন তিনি। কুমিল্লার পক্ষে তানভীর এবং হাসান আলী ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও সৈকত আলী নেন ১ উইকেট।

১৫৭ রানের লক্ষ্যে নেমে ৫৭ রান তুলতেই ৩ উইকেট হারায় কুমিল্লা। ওপেনিংয়ে নামা সৈকত আলী এবং অধিনায়ক ইমরুল ফেরেন ১৫ রান করে। জনসন চার্লসের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। চতুর্থ উইকেট জুটিতে ৭৬ রান করে ম্যাচটি নিজেদের করে নেয় কুমিল্লা। মোহাম্মদ রিজওয়ান (৬১) ও মোসাদ্দেক হোসেনের (৩৭) উপর ভর করে সহজ জয় পায় কুমিল্লা। চট্টগ্রামের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office