বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ মহাকবি ভাসের নাটক ‘স্বপ্নবাসবদত্তা’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ মহাকবি ভাসের নাটক ‘স্বপ্নবাসবদত্তা’

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় মহাকবি ভাস রচিত নাটক ‘স্বপ্নবাসবদত্তা’ মঞ্চস্থ হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজার নির্দেশনায় জিয়া হায়দার ল্যাবে নাটকটি পরিবেশিত হয়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল, মাহফুজুর রহমান, লিমন আহমেদ, অমি সরকার, বিপ্তন কুমার বিশ্বাস, ফিরোজ মাহমুদ, মাহফুজুর রহমান, রাজন বিশ্বাস, মনি রানী দে, শ্রেয়সী ভাদুড়ী, রেজওয়ানা সুলতানা কনা, লিমা রানী ভক্তি, জুবাইদা খানম, জান্নাতুল ফারিয়া প্রীতি, ঋতু দাস প্রমুখ।

নির্দেশক সৈয়দ মামুন রেজা বলেন, প্রাচীন ভারতীয় সংস্কৃত নাট্য সম্ভার অত্যন্ত সমৃদ্ধ। মহাকবি ভাস সেকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। বিষয়বস্তুগত বৈচিত্র্যের দিক দিয়ে মহাকবি ভাস সংস্কৃত নাট্যসাহিত্যে অনন্য স্থান অধিকার করে আছেন। বৈচিত্র্যময় কাহিনি, ঘটনাক্রম ও অভিনব চরিত্র চিত্রায়ণে তার নাটক সমূহ দর্শকদের হৃদয়ে বিশেষ অনুভূতির সৃষ্টি করে।

তিনি আরও বলেন, ভরত নাট্যশাস্ত্রের বিভিন্ন উপাদানের শিক্ষা ও চর্চায় নবপ্রজন্মের শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জন এই প্রযোজনার মূল লক্ষ্য। প্রাচীন ভারতীয় সংস্কৃত নাট্য চর্চার মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, রাষ্ট্রনীতি ও সমাজ সম্পর্কে বিশ্লেষাণত্তক শিক্ষা অর্জন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি নিঃসন্দেহে বহুগুণ বৃদ্ধি করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office