কাউছার আহমেদ রিয়ন: | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
বৃহস্পতিবার(৬জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতগাঁও সাংস্কৃতিক সংসদ (সাসাস)এর অস্থায়ী কার্যালয় সাতগাঁও বাজার হাসান টেলিকমে এক সভার মাধ্যমে সাবেক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় সালেক হাসানকে আহবায়ক ও কাউছার আহমেদ রিয়নকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম সদস্য সচিব জামাল মুসরাফিয়া,
সদস্য আব্দুল মজিদ রাজু,শাহজাহান মিয়া,পিংকু দেব।
এসময় সাতগাঁও সাংস্কৃতিক সংসদ(সাসাস) এর সদস্য সচিব কাউছার আহমেদ রিয়ন বলেন,সাতগাঁও এর ঐতিহ্যবাহী একটি সংগঠন সাতগাঁও সাংস্কৃতিক সংসদ ২৫শে মার্চ,২০০২,সালে সাতগাঁও এলাকার সাংস্কৃতিক মনা মানুষদের নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই আজ অব্দি সাতগাঁও এলাকাসহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান গুলুতে আমরা মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রোগ্রাম করে আসছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সাংস্কৃতিক মনা মানুষদের নিয়ে এই সংগঠনকে বহুদূর এগিয়ে নিয়ে যাব।