বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তামিমকে যে খুদে বার্তা দিয়েছেন পাপন

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ০৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তামিমকে যে খুদে বার্তা দিয়েছেন পাপন

সংগৃহীত ছবি

তামিম ইকবাল অবসর নেওয়ার পর তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি বোর্ডের কোনো কর্তা। এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও ব্যর্থ হয়েছেন যোগাযোগ করতে। তবে বড় ভাই নাফিস ইকবালের মাধ্যমে তামিমের কাছে একটি খুদে বার্তা প্রেরণ করেছেন পাপন।

বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি বলছিলেন, ‘তামিমের এমন সিদ্ধান্ত জানার পর আমি তার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। পরে তার বড় ভাই নাফিস ইকবালকে ফোন করে, তার খবর জানতে চাই। সেও তামিমের খবর দিতে পারেনি। পরে আমি নাফিসকে একটি মেসেজ দেই বিকেল ৫টা ২০ মিনিটে।’

পাপন যোগ করেন, ‘তামিমকে দয়া করে জানিয়ে দেবেন যে, আমি চাই অন্তত এই সিরিজটা সে শেষ করুক অধিনায়ক হিসেবে। এরপর আমরা বসে আলোচনা করতে পারি কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। এটাই ছিল তার কাছে আমার প্রথম ম্যাসেজ। পরে আমি লিখি, তার মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের এভাবে অবসরে যাওয়া উচিত নয়। আপনার থাকাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ জবাবে নাফিস লেখেন, ‘অবশ্যই ভাই আমি আপনার ম্যাসেজ সম্পর্কে তাকে জানিয়ে দেব।’

তামিমকে এখনও বাংলাদেশের ওয়ানডে দলে দরকার জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপ-এশিয়া কাপে এখনো পছন্দ সে। আমি আবারও বলি ওকে আমাদের ওয়ানডে দলে দরকার। ও যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, সেই অপেক্ষা করব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office