শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

অধিনায়ক হয়েই দলে ফিরলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অধিনায়ক হয়েই দলে ফিরলেন বুমরাহ

সংগৃহীত ছবি

ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘ ১১ মাস পর টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে ভারতীয় দলে ফিরলেন পেসার জসপ্রিত বুমরাহ। এ মাসেই আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন বুমরাহ। তার ডেপুটি হিসেবে থাকছেন ঋুতুরাজ গায়কোয়াড়।

গত বছরের সেপ্টেম্বরে হায়দারাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বুমরাহ। ঐ ম্যাচে পিঠের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া বুমরাগ গত জানুয়ারিতে পিঠে অস্ত্রোপচার করান ।

অস্ত্রোপচারের পর ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসরন ছিলেন বুমরাহ। রিহ্যাব শেষে সপ্তাহখানেক ধরে নেমে পুরোদমে বোলিং অনুশীলন করেন তিনি। এ সপ্তাহেই ব্যাঙ্গালুরুতেই মুম্বাইয়ের একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেন বুমরাহ। ম্যাচে ১০ ওভারে ২টি মেডেনসহ ৩৪ রানে একটি উইকেট নেন এই ডান-হাতি পেসার। প্রস্তুতি ম্যাচের ফিটনেসের উপর নির্ভর করেই বুমরাহকে দলে ফেরালো ভারতের নির্বাচকরা।

গেল বছর বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। তার নেতৃত্বে ঐ টেস্ট ৭ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছিলো ভারত। ঐ সিরিজে ১২৫ রান ও ২৩ উইকেট নিয়ে যৌথভাবে জো রুটের সাথে সিরিজ সেরা হয়েছিলেন বুমরাহ।

বুমরাহর মত পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার প্রসিধ কৃষ্ণও। গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের পর ছিটকে যান তিনি। গেল ডিসেম্বরে অস্ত্রোপচার করিয়েছেন কৃষ্ণও।

এশিয়া কাপ ও বিশ^কাপকে সামনে রেখে দলের সিনিয়রদের বিশ্রামে রাখা হয়েছে। এশিয়ান গেমস টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে ভারত।

আইপিএলে দুর্দান্ত ব্যাটিং পারফরেন্সের পুরস্কার হিসেবে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা ও মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং।

আগামী ১৮ অগাস্ট থেকে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। একই মাঠে পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২০ ও ২৩ আগস্ট।

আয়ারল্যান্ড সফরে ভারত দল : জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশ^সী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদিপ সিং, মুকেশ কুমার ও আভাশ খান।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office