শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

চুল পড়া কমাতে যে ৪ মসলা খাবেন

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুল পড়া কমাতে যে ৪ মসলা খাবেন

সংগৃহীত ছবি

চুল পড়ার সমস্যা সারা বছরই কম-বেশি থাকে। তবে বর্ষাকালে এর পরিমাণ কিছুটা বেড়ে যায়। এসময় স্যাঁতস্যাঁতে আবহাওয়া এর পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করে। আবার খাবারের কারণেও এই সমস্যা বাড়তে ও কমতে পারে। কিছু খাবার আছে যেগুলো খেলে চুল পড়া বেড়ে যায় আবার কিছু খাবার আছে যেগুলো চুল পড়া কমাতে কাজ করে। আপনার রান্নাঘরেই পাবেন এমন কিছু মসলা। চলুন জেনে নেওয়া যাক কোন ৪ মসলা চুল পড়া কমাতে কাজ করে-

গোলমরিচ

আপনার যদি ঘন চুল পাওয়ার ইচ্ছা থাকে তবে আস্থা রাখতে পারেন গোল মরিচে। তাই বলে আবার গোল মরিচ চুলে ব্যবহার করতে যাবেন না যেন! আসলে এই মসলা নিয়মিত খেলে চুল ঘন হয়। সেইসঙ্গে এটি চুল পড়া কমাতেও কাজ করে। চায়ের সঙ্গে সামান্য গোল মরিচ মিশিয়ে খেতে পারেন। এতে থাকা ভিটামিন এ, সি, ক্যারোটিনয়েড চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

জিরা

চুলের বৃদ্ধিতে সাহায্য করে জিরা। এতে থাকা প্রোটিন চুলের গোড়া শক্ত করতে কাজ করে। যে কারণে চুল পড়ার সমস্যা কমে। এক গ্লাস গরম পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। এটি রাতে রেখে দেবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে পানিটুকু ছেঁকে নিয়ে খালি পেটে পান করবেন। এভাবে নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে দ্রুতই।

দারুচিনি

দারুচিনিতে থাকে নানারকম ভিটামিন। শরীরের ভেতরের প্রদাহ কমিয়ে চুলের গোড়া মজবুত রাখতে কাজ করে এই ভিটামিন। দারুচিনি কেবল রান্নায় ফোড়ন হিসেবে নয়, চায়ের সঙ্গে কিংবা পানিতে ভিজিয়ে রেখেও খেতে পারেন। এভাবে নিয়মিত খেলে চুল পড়ার সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।

তিল

বাঙালি রান্নায় তিল খুব একটা ব্যবহার করা হয় না। চুল পড়া প্রতিরোধ করতে ও চুল ঘন করতে এটি বেশ উপকারী। তিলে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা আমাদের মাথার ত্বকে রক্তসঞ্চালনে সাহায্য করে। যে কারণে তিল খেলে চুল ঘন ও কালো হয়। তাই রান্নায় নিয়মিত তিল ব্যবহার করুন। এতে পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office