শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে আগুন, নিহত ১৬

সংগৃহীত ছবি

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার ভোরবেলায় ঘটেছে এই দুর্ঘটনা।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এগিয়ে আসতে থাকা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখী সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে গিয়ে তা বাস এবং পিকআপ— উভয়কে গ্রাস করে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।’

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত দুর্যোগ। প্রায় প্রতি মাসে দেশটির বিভিন্ন জেলায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে।

গত জুলাই মাসে পাঞ্জাবের রাজনপুর জেলায় একটি বাস উল্টে গিয়ে ৫ জন নিহত হন, আহত হন আরও ২০ জন।

সূত্র : জিও নিউজ

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office