শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

বিদায়ী অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমেছে ৪৮ শতাংশ

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদায়ী অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমেছে ৪৮ শতাংশ

সংগৃহীত ছবি

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বাণিজ্য ঘাটতি অনেকটা কমে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৩৯ শতাংশ কম। সেই সঙ্গে বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যেও ঘাটতি কমেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করা হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৭১৬ কোটি ডলার। এটা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৩৯ শতাংশ কম। ২০২১-২২ সালের জুলাই-জুন সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৩ হাজার ৩২৫ কোটি ডলার।

রেকর্ড ৩ হাজার ৩২৪ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি এবং বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যে ১ হাজার ৮৬৯ কোটি ডলারের ঘাটতি নিয়ে ২০২২-২৩ অর্থবছর শুরু করেছিল বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ২০২২ সালের জুলাই থেকে আমদানি নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তার প্রভাবে চলতি হিসাব ভারসাম্যের ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে চলতি হিসাবের লেনদেন ভারসাম্যের ঘাটতি ৩৩৩ কোটি ডলারে নেমে এসেছে। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে তা ছিল এক হাজার ৮৬৪ কোটি ডলার।

ডলার সংকট ও কেন্দ্রীয় ব্যাংকের আমদানিতে বিধিনিষেধের কারণে গেল অর্থবছরের শেষ মাস জুনে আমদানির ঋণপত্র (এলসি) খোলা কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন মাসে পণ্য আমদানির জন্য ৪৭৫ কোটি ডলারের এলসি বা ঋণপত্র খোলা হয়। সে হিসাবে ২০২১-২২ অর্থবছরের একই মাসের তুলনায় এলসি খোলা কমে ৪৪ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে মোট ৯ হাজার ৪২৭ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৬ হাজার ৯৩৬ কোটি ডলারে নেমে আসে। অর্থাৎ বছরের ব্যবধানে এলসি খোলা কমেছে প্রায় ২৭ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের জন্য পণ্য আমদানির এলসি খোলা কঠিন হয়ে পড়েছে। কিছু পণ্য আমদানিতে ১০০ শতাংশ মার্জিন রেখে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে নজরদারি বাড়ানোয় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার কমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আমদানি বাবদ ব্যয় হয়েছে ৬ হাজার ৯৫০ কোটি ডলার, যা ২০২১-২২ অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ৭৬ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে আমদানি খাতে ব্যয় ছিল ৮ হাজার ২৪৯ কোটি ডলার।

একই সময়ে রপ্তানি খাতে ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছে ৫ হাজার ২৩৪ কোটি ডলার, যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের রপ্তানি থেকে আয় এসেছিল ৪ হাজার ৯২৪ কোটি ডলার। আমদানি কম এবং রপ্তানি বেশি হওয়াটা বাণিজ্য ব্যবধান কমাতে সহায়তা করেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office