শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ভারতের নির্বাচনে কাজ করবেন শচীন

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের নির্বাচনে কাজ করবেন শচীন

সংগৃহীত ছবি

ভারতের ক্রিকেটে কিংবদন্তীর অভাব নেই। তবে ভারতের জার্সিতে সেরাদের সেরার প্রশ্নে যে শচীন টেন্ডুলকার এগিয়ে থাকবেন তাতে সন্দেহ নেই। ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক শচীনের জনপ্রিয়তা আকাশচুম্বী। আর সেই জনপ্রিয়তাকেই এবার কাজে লাগাতে চাইছে ভারতের নির্বাচন কমিশন।

২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশনের চাওয়া, আসন্ন এই জাতীয় নির্বাচনে আরও বেশি মানুষ ভোট দিতে এগিয়ে আসুক। বিশেষ করে তরুণ ও নতুন ভোটাররা যেন ভোটপ্রদানকে নিজেদের ‘অধিকার’ মনে করেন, সেটি নিশ্চিত করতে চায় কমিশন। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে শচীন টেন্ডুলকারের দ্বারস্থ হয়েছে তারা।

জানা যায়, তিন বছরের চুক্তিতে ভারতের নির্বাচন কমিশনের ‘নির্বাচন আইকন’ হিসেবে কাজ করবেন লিটল মাস্টার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছেন টেন্ডুলকার। চুক্তির অধীনে ক্রিকেট কিংবদন্তি ভারতীয় ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে সচেতন করবেন। তরুণ ভোটাররা যেন ভোটকেন্দ্রে এসে নিজেদের নাগরিক অধিকার চর্চা করতে পারেন, সে ব্যাপারে প্রচারণায় অংশ নেবেন টেন্ডুলকার।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘টেন্ডুলকার ভারতের জাতীয় আইকন। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর প্রভাব অতুলনীয়। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তরুণ ভোটারসহ সাধারণ মানুষকে আরও বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে আনার ব্যাপারে ভূমিকা রাখবেন।’

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইকন করা হয়েছিল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এ ছাড়া অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও আমির খানকেও সেবছর আইকনের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office