শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

যে ছয় চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবনসঙ্গী সঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ০৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে ছয় চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবনসঙ্গী সঠিক নয়

সংগৃহীত ছবি

প্রতিটা মানুষের একজন সঙ্গিনীর ভীষণ প্রয়োজন। তবে সেই জীবনসঙ্গী অবশ্যই সঠিক হতে হবে। সম্পর্কে থাকাকালীন যে ৬টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবনসঙ্গী আপনার জন্য সঠিক নয়।

১. সম্পর্ক রক্ষায় প্রচেষ্টা না থাকলে : সম্পর্কে উভয় সঙ্গীর থেকে প্রচেষ্টা প্রয়োজন। সম্পর্ক রক্ষায় আপনার সঙ্গীর কোনো প্রচেষ্টা না থাকলে আপনার একাই সম্পর্কটি পরিচালনা করা সম্ভব নয়।

যদি আপনার মনে হয় যে, আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে প্রধান্য দেওয়া হচ্ছে না বা মূল্য দেওয়া হচ্ছে না তবে বুঝতে হবে সে আর আপনার নয়। এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।

২. যদি ​আপনাকে অবহেলা করে : আপনি যদি বুঝতে পারেন আপনার সঙ্গী আপনাকে অবহেলা করছে বা আপনার প্রতি সহানুভূতিশীল না। তবে সেই সম্পর্ক থেকে সরে আসা উচিত।

কারণ আপনাকে যদি ক্রমাগত অবহেলা করে তবে সে আপনার জন্য নয়।

৩. আপনাকে বিশ্বাস না করে : বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের ভিত্তি। যদি সে আপনাকে বিশ্বাস না করে এবং সবসময় আপনাকে সন্দেহ করে তবে সে আপনার জন্য নয়। যদি সে আপনার সিদ্ধান্ত এবং আপনার আচরণকে বিশ্বাস না করে এবং আপনি একাকীত্ব বোধ করেন তবে আপনার সম্পর্কের ব্যাপারে আবার চিন্তা করা উচিত।

৪. যদি সে আপনাকে সম্মান না করে : যদি সে আপনাকে সম্মান না করে এবং আপনি যেকোনো প্রকারের অপব্যবহারের সম্মুখীন হন, সেটা হোক মানসিক বা শারীরিকভাবে তবে সে আপনার জন্য সঠিক নয়। অসম্মানিত হয়ে থাকার চেয়ে আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।

৫. সে আপনার সম্পর্কে খারাপ অনুভব করালে : আপনার সঙ্গী যদি ক্রমাগত আপনাকে নিজের সম্পর্কে খারাপ অনুভব করায় এবং আপনার সমালোচনা করে বা আপনার নিজের মূল্যকে ক্ষুণ্ন করে তবে সে আপনার জন্য সঠিক ব্যক্তি হতে পারে না। একটি সুস্থ সম্পর্ক আপনাকে সব কাজে সমর্থন করবে। কখনো আপনাকে ছোট করে কোনো কথা বলবে না।

৬. অন্যদের সামনে ছোট করলে : যদি সে তার বন্ধুদের বা পরিবারের সামনে আপনাকে ছোট করে কোনো কথা বলে, তবে সে আপনার জন্য সঠিক ব্যক্তি নাও হতে পারে। এতে বুঝা যায় সে আপনার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করে না। সে অন্যদের সামনে আপনাকে অসম্মান করলে সে সম্পর্ক থেকে বেরিযে আসা উচিত।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office