বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পুনেতে আজ সাকিবের পরীক্ষা!

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুনেতে আজ সাকিবের পরীক্ষা!

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ দল। আফগানিস্তানকে উড়িয়ে ভারত অভিযান শুরুর পর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হারে অনেকটা ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। বাজে পারফরম্যান্সের সঙ্গে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ। চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন টাইগার অধিনায়ক। স্ক্যান করাতে হাসপাতালেও যেতে হয়েছিল।

চেন্নাই থেকে ফিরে পরবর্তী ম্যাচের ভেন্যু পুনেতে গত দুইদিন বিশ্রামে ছিলেন টাইগার অধিনায়ক। জানা গেছে, এই দুই দিনে ব্যথা অনেকটা কমেছে সাকিবের। হাঁটতেও পারছেন ঠিকঠাক। তবে মাঠের বাইরে হাঁটা আর খেলার মধ্যে পার্থক্য তো রয়েছেই। কেননা ব্যাটিংয়ের সময় রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডিংয়ের সময় বলের পেছনে দৌড়ানো কিংবা বোলিংয়ের সময় স্বস্তিতে বল করতে পারবেন কি না সাকিব, সেটাই এখন বড় বিষয়। যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সাকিবের অনুশীলন পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন সেশনে নেটে ব্যাটিং করার কথা সাকিবের। পরবর্তীতে রানিং বিটুইন দ্য উইকেটও বোলিং করবেন টাইগার অধিনায়ক। এরপর বোঝা যাবে সাকিবের চোট কোন অবস্থায় রয়েছে। এ ছাড়া ম্যাচের আগে আরও একবার সাকিবের ঊঁরুতে স্ক্যান করানোর কথা রয়েছে।

সে বিষয় নিয়ে গতকাল পুনেতে টিম হোটেলে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আগের চেয়ে ভালো আছে সাকিব। সে এখন ব্যথামুক্ত। তবে মাঠে কী অবস্থা হবে, সেটা এখন বলা যাবে না। কাল (আজ) নেটে ব্যাটিং করবে। হয়তো রানিং বিটুইন দ্য উইকেট করবে একটু। করলে তখন বোঝা যাবে।’

আরও যোগ করেন, ‘আমরা আশাবাদী যে এই ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে। মেডিকেল ইস্যু আছে। যেহেতু টিয়ার (মাংসপেশির তন্তু থেঁতলে যাওয়া) আছে, একটু তো ঝুঁকিই থাকে। আজ (কাল) তার সুইমিং ছিল। কাল (আজ) ব্যাটিংয়ের পর বুঝতে পারব। এরপর আবার স্ক্যান করা হবে। স্ক্যান করার পর সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office