বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোচ দিয়েগো আলনসোকে ছাঁটাই করেছে সেভিয়া

খেলা ডেস্ক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোচ দিয়েগো আলনসোকে ছাঁটাই করেছে সেভিয়া

সংগৃহীত ছবি

কোচ দিয়েগো আলনসোকে বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব সেভিয়া। এক বিবৃতিতে সেভিয়ার পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। শনিবার ঘরের মাঠে গেতাফের কাছে পরাজিত হয়ে লা লিগা টেবিলের ১৬তম স্থানে নেমে যাবার পর উরুগুইয়ান এই কোচের বিদায় তরান্বিত হয়।

গত ১০ অক্টোবর নিয়োগ পাবার পর স্প্যানিশ শীর্ষ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আলনসোর অধীনে কোন ম্যাচে জয়ী হতে পারেনি সেভিয়া। এই সময়ে মধ্যে লা লিগায় তিনটিতে পরাজিত ও আটটিতে ড্র করে সেভিয়া। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপে শেষ দল হিসেবে বিদায় নেয়। ৪৮ বছর বয়সী আলনসোর অধীনে কোপা ডেল রে’তে ছোট দুই প্রতিপক্ষের বিপক্ষে শুধুমাত্র দুটি জয় পেয়েছিল সেভিয়া।

মে মাসে রেকর্ড সপ্তম ইউরোপা লিগের শিরোপা উপহার দেয়া হোসে লুইস মেন্ডিলিবারের স্থলাভিষিক্ত হয়েছিলেন আলোনসো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office