বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১৪২ জাতিসংঘ কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১৪২ জাতিসংঘ কর্মীর

সংগৃহীত ছবি

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সংস্থাটির ১৪২ জন কর্মী প্রাণ হারিয়েছে। খবর তাস’র।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা সামাজিক গণমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনের সহায়তা করার জন্য অসম্ভব রকমের কাজ করে যাচ্ছে। আমরা গাজায় আরো ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা ভিত্তিক হামাস যোদ্ধাদের ইসরায়েলি ভূখ-ে নজিরবিহীন হামলায় অনেক ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২শ’র বেশি ইসরায়েলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি কিবুতজ বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।

এদিকে হামাস তাদের এমন হামলাকে জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office