শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, আনিসুল হক এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন।

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেইসঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আইনমন্ত্রী ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন ।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office