শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

তানিয়া আহমেদ’র : চিঠি

  |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image
প্রিয়তম,
কেমন আছো তুমি, খুব জানতে ইচ্ছে করছে। আমি জানি এইটুকু জানার অধিকার হয়তো নেই আমার। কিন্তু আমি চাই তুমি ভালো থেকো, আমার বেলি ফুলের মতো স্নিগ্ধ হয়ে। প্রতিদিন সকালে তুমি যেনো ফুটে উঠো শিউলি ফুলের মতো সতেজ হয়ে। তুমি ছিলে আমার বালিকা বয়সের প্রথম প্রেম। তোমার মনে পড়ে? তোমার আমার কথপোকথনের গল্প গুলো, আমাদের কথা শুরু হতো এক ফালি হাসি দিয়ে, কত দুষ্টমি, অভিমান, কান্না, রাগ হতো সবটাই আমি করতাম, তুমি শুধু দেখতে আর আমার অভিমান ভাঙ্গাতে। রাগ তুমি কখনোই করতে না। আমার সকালটা শুরু হতো তোমার ডাকে, রাতটাও তোমার শুভেচ্ছাতেই শেষ হতো। তুমি আমাকে ফুলের বিছানার স্বপ্ন দেখিয়েছো। আর সেই স্বপ্নে গোলাপের পাপরি, রজনীগন্ধা, বেলি ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে যেতাম। আমি ভুলেই গিয়েছিলাম…
“জীবন মানে যন্ত্রণা
নয় ফুলের বিছানা “
হঠাৎ অজানা ঝড়ে তুমি হারিয়ে গেলে। বলে গেলে না কেনো তুমি হারালে। তোমাকে খুঁজতে খুঁজতে আমি দিশেহারা। খাওয়া নেই, দাওয়া নেই, আমি উদাসীন। প্রচন্ড রাগ হলো তোমার প্রতি। অনেক কষ্ট নিজেকে সামলে নিয়েছি। হঠাৎ একদিন তোমার আগমন, খুব করে অনুরোধ করেছো কিছু বলবে আমায়। শুনতে চাই নি তোমার কথা, তুমি নাছোড়বান্দা বলবেই। সময় চাইলে, দিলাম সময়। রাত ১২: ৩০ মিনিট তোমার কল বেজে উঠলো আমার মুঠোফোনে। একটাই কথা তোমার, আমি ফিরে এসেছি তোমার কাছে ! তোমার ভালোবাসা আমাকে ভিহ্মা দাও। আমি যে বড্ড অভিমানী, ভিহ্মা আমি তোমাকে দিতে পারলাম না। ফিরিয়ে দিয়েছি আমি তোমাকে। তুমি প্রায় কাঁদতে কাঁদতে চলে গেলে, তাতেও আমার অভিমান ভাঙ্গেনি। প্রিয় তুমি জানো অভিমান বড্ড খারাপ জিনিস। সব শেষ হয়ে গেলো। প্রিয় আজও আমি তোমাকে বড্ড ভালোবাসি। তুমি আমি বালিকার প্রথম প্রেম ছিলে। কষ্ট আমি নিজেকে দিয়েছি, এখনও দিচ্ছি। তোমাকে ভুলতে পারি নি পারবোও না কখনো।
আমি জানি আজও তুমি তোমার মুনাজাতে তুমি আমাকে রাখো। এটা আমার বিশ্বাস। তুমি চাও আমি ভালো থাকি, আমি ভালো নেই সত্যি ভালো নেই।
তোমাকে দূরে সরিয়ে আজ আমি নিঃস্ব।
অনেক যত্নে আমি তোমাকে লালন করি, পরম যত্নে।
অভিশাপ দিও না আমায়। আমি খুব ক্লান্ত, আর কষ্টের নৌকা বাইতে পারছি না। তোমাকে দেখার বড্ড ইচ্ছে আমার, হবে কি না জানি না।
ভালো লাগে জেনে তুমি ভালো আছো, গুছিয়ে নিয়েছো সবটা।
আমার সম্পদ আমার অভিমান, তাই নিয়ে আমার বসবাস।
বড্ড একা আমি, খুব একলা। দশ কোটি টাকা আর একলা আমি….
ভালো থেকো আমি বালিকার ভালোবাসা।
ইতি
তোমার
অভিমানী বালিকা….
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office