শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

মাহ্জাবীন মিতি’র কবিতা : আমার, আমি…

  |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চোখে আছে, একটা পুরো সমুদ্র ,
তাই তোমার দেয়া কষ্টগুলো,আর মনে পড়ে না
কষ্টের ঢিবিতে আজ উইপোকা’র বাস।

তোমার দেয়া ক্ষতগুলো কবেই শুকিয়ে গেছে!
এখন সেখানে গোলাপের চাষ হয়…
রক্ত গোলাপ… সেই গোলাপে, মিষ্টি ঘ্রাণ ছড়ায়।

আমার উঠোন জুড়ে প্রজাপতির ঝাঁক..
রঙবেরঙ এর প্রজাপতিরা চোখে স্বপ্ন সাজায়।
তুমি হয়তো ভেবেছিলে, আমি নিঃশেষ হয়ে যাব
তাই না??

নাহ অতোটা বোকা এখন আর আমি নই,
আমি বাঁচতে শিখে গেছি।
আমি আজ বুকে প্রকাণ্ড পাহাড় বেধেছি
চোখের কাঁজলে এঁকেছি প্রবাহমান নদী
মাথার সিথানে নিয়েছি গহন অরণ্য
কী দিয়ে ঠেকাবে এবার তুমি?

আমি ভয়কে জয় করতে শিখেছি..
নতুন স্বপ্ন চোখে নিয়ে বাঁচতে শিখেছি..
এর কৃতিত্ব অবশ্য কিছুটা হলেও
তোমার প্রাপ্য

তুমিই এক কিশোরীকে
আজকের দুর্ভেদ্য মানুষে পরিণত করেছো..
হ্যা, ‘মানুষ’..
আমি সত্যিই আজ
আমার মত বাঁচতে শিখে গেছি….
সেখানে তোমার কোন অস্তিত্ব নেই আজ আর..

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office