শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময়ে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট সেবাও নিরবচ্ছিন্ন রাখার তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

 

সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে বুথ পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঈদের ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে বুথ পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া পিওএস ও কিউআর কোড ভিত্তিক লেনদেন সচল রাখা এবং জালিয়াতি প্রতিরোধে গ্রাহক ও মার্চেন্টদের (ব্যবসায়ীদের) সচেতন করার কথা বলা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে অ্যাকাউন্টভিত্তিক এবং কার্ডভিত্তিক লেনদেনে বাধ্যতামূলকভাবে ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ নিশ্চিত করতে বলা হয়েছে।

 

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (যেমন: বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন ও এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সব ধরনের ডিজিটাল লেনদেনে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট চালু রাখা, সার্বক্ষণিক হেল্পলাইন (সহায়তা কেন্দ্র) সেবা নিশ্চিত করা এবং গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office