| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | প্রিন্ট | ২০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আশা # জামিল আহমেদ
অনেক বিকেল তুমি হেটেছ একা একা
বসন্ত বর্ষা গ্রীষ্মে শীতে
কত ফুল ফুটেছে আর ঝরেছে
সে খবর কেউ রাখেনা
সমস্ত ফুলের ঘ্রাণ তুমি নিয়েছ একা একা
অধিকার কারো ছিল না সত্যি
তোমার ঐ বুকে কত আনন্দ সুখ জমা আছে
দেবে আমাকে?
আমি শুধু একটি বিকেল তোমার কাছে চেয়েছি
বসন্ত শীত গ্রীষ্ম বর্ষার হোক
তোমার হাতের কোমল পাঁচটি
আঙুলে আমার হাতের আঙুল ঢুকিয়ে বসবো নির্জনে
মুখোমুখি দুজনে
এক বিকেলে যমুনার তীরে
কথা কব অহর্নিশি গভীর চোঁখের ভাষায়
আমার শীতল চোঁখ একটু তাপ নেবে
তোমার দুচোখে থেকে !