| বুধবার, ২৮ জুলাই ২০২১ | প্রিন্ট | ১৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
অনেক গুলো বর্ষা শেষে ভেবেছিলাম
এই শ্রাবণে অন্তত একটি সন্ধ্যা আপন করে নেবো দুজনে
হয়তো গুছে যাবে সব না পাওয়ার বেদনা
না আমাকে আলিঙ্গন করার জন্যে এসেছে
অবহেলা
নজরুলের মতো বা রাবেন্দ্রিক প্রেমিক হব
তাও ভেবে ছিলাম
চোখের জল মুছে তাকে চুম্বন করে
দূর করবো সব বিষণ্ণতা
আমাকে দেখেছে অবজ্ঞা আর অপমানের চোখে
আমি দিয়াসলায়ের আগুনের মতো
জ্বলছি এই বর্ষা তেও
আমার ঘরের প্রদীপটি নিভে গেছে
ঝড় বৃষ্টির রাতে
তুমি কি কেবলই থাকবে দূরে
চোখে আমার বৃষ্টি পড়ে