শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

অনিন্দিতা সেন’র কবিতা ‘স্টুডিও’

  |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অনিন্দিতা সেন’র কবিতা ‘স্টুডিও’

সাদা ক্যানভাসের গায়ে একটি একটি
আঁচড় কাটতে কাটতে কখন যেন
গড়ে ওঠে প্রতিমুর্তি,
তুলির মোলায়েম টানে
অবয়ব…অবিকল একটি নারীর!
শিল্পী ভাবে আর ভাবে… কেবল ভাবে
এই নারীর দায়িত্ব কার?
রাতের আঁধারে নারীটি আসে তার স্বপ্নে
হাতখানি রাখে তার বুকে
চুম্বনে অস্থির করে তোলে কামনায় অধীর সর্বাঙ্গ!
ভোরের বেলায় স্বপ্ন ভাঙ্গলে…
আহ্… কেউ নেই কোত্থাও নেই!
শিল্পী আবার আঁকতে বসে
রঙের টানে জীবন্ত নারী মূর্তি
ঘন চুলের ফাঁকে গুলঞ্চের মায়া
নিতম্বের বিভঙ্গে, অধরের যৌনতায়
কোনার্ক-খাজুরাহের চিত্রপট!
অধরা সেই নারী
মিটিমিটি হাসে আর বলে
কিরকম…ঠকালুম বল!
জানালার জাফরি দিয়ে আসে
সকালের অবিন্যস্ত আলো,
প্যালেটে ইচ্ছেমত রং ভরে
ইজেলের ধারে গিয়ে আঁচলে ছড়িয়ে
দেয় শিউলি ফুল… নারীদেহের গন্ধসুবাস
ঘুরে বেড়ায় স্টুডিও ময়!

 

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office