শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

এসএসসি পরীক্ষায় বসল ২০ লাখ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয় পরীক্ষা যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।

আজ প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা প্রথম পত্র, দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা। ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে অবশেষে সেপ্টেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হলো। এ বছর সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, তাঁরা কেন্দ্র সচিবদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এখন পর্যন্ত কোথাও কেন্দ্রের কোনো সমস্যা হচ্ছে না। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ যে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি ছিল। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ে। তবে আজকের আবহাওয়া অনেকটা ভালো।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি এবং চরম উত্তেজনা বিরাজ করায় পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়া নিয়ে উদ্বিগ্ন সে এলাকার পরীক্ষার্থীদের পরিবার। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৪৯৯ জন। এই পরীক্ষার্থীদের বেশ কয়েকজনের বাড়ি তুমব্রু সীমান্তে।

এছাড়া রাজধানীতে খোঁড়াখুঁড়িসহ নানা কারণে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২। 

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office