শিরোনাম
বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ  অন্যের দুর্নীতির দায় শ্রমিকরা কেন কম মজুরি নিয়ে বহন করবেন : দেবপ্রিয় ভট্টাচার্য  আগুন লাগা সাততলা বস্তি পরিদর্শনে প্রশাসক মিল্টন গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন এসডিজি বাস্তবায়নে সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে নাসিরনগর উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি ( নাসিরনগর ) ব্রাহ্মণবাড়িয়া।   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে নাসিরনগর উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে গতকাল রবিবার ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ।

বগুড়া এবং কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত
আলচনা ও দোয়া মাহফিল নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব, এম এ হান্নান।
এই সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, সেচ্ছাসেবক দল, জাসাস, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল, নবীনদল সহ সকল অংঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office