শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

মারধরের ভয়ে সাঁতরে পালাতে গিয়ে ফকিরের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

মারধরের ভয়ে খাল সাঁতরে পালাতে গিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খালেক গাজী (৬৫) নামের এক ফকিরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা আশ্রয়ণ প্রকল্প থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত খালেক ফকির উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ঝাড়-ফুঁক দিয়ে জিন ও ভূতের আসর থেকে মুক্তি দেয়াসহ নানা রোগের চিকিৎসা করতেন তিনি।

প্রায় এক মাস আগে পূর্ববাহেরচর গ্রামের লাল মিয়ার ছেলে আল আমিনের ভূত ছাড়ানোর কথা বলে ২০ হাজার টাকা নেন খালেক ফকির। কিছুদিন ঝাড়-ফুঁক দিয়ে আল আমিনের চিকিৎসা চালালেও তার অবস্থার পরিবর্তন হচ্ছিল না। তাই সেই টাকা ওই ফকিরের কাছ থেকে ফেরত পেতে চাপ দিচ্ছিলেন আল আমিনের বাবা লাল মিয়া।

নিহত খালেক ফকিরের মেয়ে খালেদা বেগম বলেন, তার বাবাকে খুঁজতে দুইজন (লাল মিয়াসহ দুইজন) বাড়িতে আসেন। আশপাশের বাড়িতেও খুঁজছিল। বারবার বিষয়টির সমাধান করে দেওয়ার কথা বললেও গালিগালাজ করে তার বাবাকে মারধর করবে বলে খোঁজাখুঁজি করছিলেন। এসব কথা শুনে মারধরের ভয়ে তার বাবা খাল সাঁতরে পালাতে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

পরে শনিবার দুপুরে ফুলখালী ও বাহেরচর গ্রামের খালের তীরের কাজির হাওলা আশ্রয়ণ প্রকল্পের পাড় থেকে খালেক ফকিরের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ফুলখালী থেকে লাল মিয়া (৪৫) ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক নাজমুলকে (২২) আটক করেছে পুলিশ। তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পূর্ববাহেরচর গ্রামে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। রোববার লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। আর তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office